|
বাগমারায় আওয়ামী লীগ নেতা আনছার আলী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় আওয়ামী লীগ নেতা আনছার আলী গ্রেফতার বাগমারা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় শ্রীপুর জামতলা বাজার থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার অভিযোগ রয়েছে। জানা যায়, আনছার আলী গত ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার পর কিছু দিন আত্নগোপন ছিলেন। তারপর এলাকায় ফিরলে আজ সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানার পুলিশ শ্রীপুর জামতলা বাজার থেকে তাঁকে গ্রেফতার করেছে। বাগমারা থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে আনছার আলীর বিরুদ্ধে ৫ আগস্ট যুবদল নেতাকে মারধর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও সূত্রটি আরো জানিয়েছে, ফেব্রুয়ারিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আন্দোলনে নামার কর্মকান্ডের সাথে জড়িতের অভিযোগ আছে তঁর বিরুদ্ধে ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
