ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল দিনমজুরের বসতঘর
এম. মতিন
প্রকাশ: Friday, 31 January, 2025, 12:12 AM

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল দিনমজুরের বসতঘর

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল দিনমজুরের বসতঘর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক অটোরিকশা চালকের বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। ঘর হারিয়ে দিনমজুর পরিবারটি খোলা আকাশের নিচে পরিবার-পরিজন নিয়ে মানবতার জীবন-যাপন করছে।

বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খলিফাপাড়া এলাকায় এঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, দুপুর ১২টা কি ১ টার দিকে সিএনজি চালক রাশেদের ঘরে আগুন লাগে। আগুন দেখে প্রতিবেশীর এগিয়ে আসলেও আগুনের তীব্রতার কারণে কেউ কাছে যেতে পারেনি। ততক্ষণে ঘর সহ ঘরে থাকা খাদ্যশস্য সহ  সাংসারিক  সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।

ক্ষতিগ্রস্ত রাশেদ বলেন, গত বছর এনজিও ও মানুষের কাছ থেকে প্রায়  ৭ লক্ষ টাকা ঋণ নিয়ে ঘরটি করেছি। আমি গত রোববার (২৬ জানুয়ারি) আবারো ঘরের কাজ করার জন্য ঋণ নিয়ে আসছি। এখন সবকিছু পুড়ে গেছে। এখন আমি সহায়সম্বলহীন হয়ে পড়েছি। 

এদিকে এ মুহূর্তে অসচ্ছল দিনমজুর পরিবারটির নতুনভাবে ঘর নির্মাণসহ সংসার নির্বাহের কোন সমর্থ্য না থাকায় পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করছে।

উপজেলা ফায়ারসার্ভিস স্টেশনের টিম লিটার জাহেদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রওয়া হওয়ার একটু পরে খবর পেলাম স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status