|
ঢাকা বাণিজ্য মেলায় ব্লেজার-ক্রোকারিজ ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঢাকা বাণিজ্য মেলায় ব্লেজার-ক্রোকারিজ ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলায় ১১ টার দিকে বিএম কালেকশন ও আশিক ফ্যাশন নামে ক্রোকারিজ ও ব্লেজারের দোকানের কর্মচারীরা ক্রেতা নিজেদের দোকানে নেওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার জের ধরে এ দুই দোকানে কর্মচারীরা লাঠিসোঠা সংঘর্ষের জড়িয়ে পড়ে। এক পর্যায়ে একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্জ চালায়। এসময় পুলিশসহ দুই উভয়পক্ষের অন্তত ২২ জন আহত হয়। জেলা ’গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্রোকারিজ ও ব্লেজার দোকানের কর্মচারীদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
