ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
শেখ পরিবারের সদস্যদের ছবিসংবলিত মদের দোকানের সাইনবোর্ড নিয়ে যা জানা গেল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 31 January, 2025, 11:13 AM

শেখ পরিবারের সদস্যদের ছবিসংবলিত মদের দোকানের সাইনবোর্ড নিয়ে যা জানা গেল

শেখ পরিবারের সদস্যদের ছবিসংবলিত মদের দোকানের সাইনবোর্ড নিয়ে যা জানা গেল

‘সরকারি দেশি মদের দোকান‘ লিখা ও বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক সংবলিত একটি সাইনবোর্ড।
সম্প্রতি, ‘সরকারি দেশি মদের দোকান‘ লিখা ও বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক সংবলিত একটি সাইনবোর্ডের ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। সাইনবোর্ডটিতে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি রয়েছে। 

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবিসহ আওয়ামী লীগের দলীয় প্রতীক সম্বলিত মদের দোকানের সাইনবোর্ডের ছবিটি আসল নয়। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে একটি মদের দোকানের সাইনবোর্ডে তাদের ছবি ও আওয়ামী লীগের দলীয় প্রতীক সংযুক্ত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।


এ বিষয়ে অনুসন্ধানে সংবাদমাধ্যম এর ওয়েবসাইটে ২০২২ সালের ৯ মার্চ প্রকাশিত ‘ভাইরাল মদের দোকানের সেই সাইনবোর্ড নামালো প্রশাসন’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচিত ছবিটির আংশিক মিল রয়েছে। 

প্রতিবেদনের ছবি ও আলোচিত ছবি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ছবির ন্যায় প্রতিবেদনের ছবির সাইনবোর্ডে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার অনুমোদিত’, ‘সরকারি দেশি মদের দোকান’,  ‘নালিতাবাড়ী রোড, হালুয়াঘাট, ময়মনসিংহ’, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’, ‘স্বরাষ্ট্র মন্ত্রনালয়, ঢাকা, বাংলাদেশ’ এসব তথ্য রয়েছে৷ তবে, প্রতিবেদনের ছবির সাইনবোর্ডটিতে কারো ছবি বা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নেই। 

প্রতিবেদন সূত্রে জানা যায়, প্রতিবেদনে ব্যবহৃত ছবিতে থাকা সাইনবোর্ডটি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার একটি অনুমোদিত দেশি মদের দোকানের। মূল সাইনবোর্ডে কোথাও কোনো ব্যক্তির ছবি না থাকলেও সাইনবোর্ডের ছবিটি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, পূর্বেও সাইনবোর্ডটির এই সম্পাদিত ছবিটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে রিউমর স্ক্যানার টিম ফ্যাক্টচেক প্রতিবেদন  ও একাধিক কুইক ফ্যাক্ট প্রতিবেদন (১, ২) প্রকাশ করেছিল। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status