|
নাঙ্গলকোটে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() নাঙ্গলকোটে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোট উপজেলা কৃষি অফিসার উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান। উপসহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক শেখ আজিজুর রহমান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উত্তম কুমার পাল। অনুষ্ঠানে বক্তারা কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পার্টনার প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় কৃষকদের জীবনমান উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
