|
রামগতিতে বিএনপির অনুষ্ঠানে বিশেষ অতিথি আওয়ামী লীগ নেতা
নতুন সময় প্রতিনিধি
|
![]() রামগতিতে বিএনপির অনুষ্ঠানে বিশেষ অতিথি আওয়ামী লীগ নেতা জানা গেছে, গত বুধবার (২৯ জানুয়ারি) আলেকজান্ডার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠক সম্মেলনে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমনকে বিএনপির মঞ্চে উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার জামাল উদ্দীনের পাশের চেয়ারে বসা অবস্থায় দেখা গেছে। তখন ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখছিলেন লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনের সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান। বিএনপির দলীয় সম্মেলনে মঞ্চে বিশেষ অতিথির চেয়ারে বসা আওয়ামী লীগের ওই নেতার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জনমনে নানা প্রশ্ন দেখা দেয়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষকে ব্যাপক সমালোচনা করতে দেখা গেছে। রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ বলেন, শামীম আব্বাস সুমন রামগতি উপজেলা আওয়ামী লীগের ৫১ নম্বর সদস্য। সে আমাদের মিছিল মিটিং সক্রিয় ছিল। এব্যাপারে আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমন বলেন, এলাকার স্বার্থে আমরা তখন আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে কাজ করেছি। এখন বিএনপির পদ না পেলেও পাওয়ার আশা করছি। বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান জানান শামীম নৌকা প্রতীকের বিরুদ্ধে আনারস প্রতীক নিয়ে ভোট করেছে। যে কমিটির সদস্য হিসেবে শামীমের নাম প্রচার করা হচ্ছে সেটা কোনো অনুমোদিত কমিটি নয়। এটি তার নাম দিয়ে ছাপানো একটি কাগজ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
