|
ই-কমার্স প্রতিষ্ঠান ‘বিউটি বুথ’এর শো-রুম উদ্বোধন
নতুন সময় ডেস্ক
|
![]() ই-কমার্স প্রতিষ্ঠান ‘বিউটি বুথ’এর শো-রুম উদ্বোধন ২০২১ সাল থেকে গ্রাহকদের জন্য অথেনটিক স্কিন কেয়ার এবং কসমেটিক পণ্য সরবরাহ নিশ্চিত করে আসছে প্রতিষ্ঠানটি। এবার থেকে গ্রাহক অনলাইনের পাশাপাশি সরাসরি পরখ করে বিউটি বুথ থেকে লাইফস্টাইল পণ্য কিনতে পারবে। শো-রুম উদ্বাধনের অনুষ্ঠানে বিউটি বুথের প্রতিষ্ঠাতা শাহ পরাণ খান বলেন, রামপুরার প্রথম আউটলেট চালুর এই মুহুর্তটা আমার সারাজীবন মনে থাকবে। গ্রাহক সন্তুষ্টিই আমাদের উদ্দেশ্য। অনলাইনের পাশাপাশি এখন আমাদের গ্রাহকেরা সরাসরি আউটলেটে এসে পছন্দের প্রোডাক্ট কিনতে পারবেন। আগামীতে সারাদেশে আউটলেট জড়িয়ে দিতে চাই। এ সময় ফিতা কেটে উদ্বোধন করা হয় আউটলেটটি। পরে অতিথিদের নিয়ে কেক কাটা হয়। এদিন আউটলেট উদ্বোধন উপলক্ষে সব পণ্যের উপর ১০% ছাড় এবং বিশেষ অফার থাকায় শো-রুমের সামনে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার ভিড় লক্ষ করা গেছে। প্রসাধনী ব্র্যান্ড বিউটি শপ গেল কয়েক বছরের মধ্যে কোরিয়ান কসমেটিক আইটেম বিক্রিতে দেশে বেশ জনপ্রিয়তা লাভ করে। নিজেদের অনলাইন প্ল্যাটফর্মে কোরিয়ান কসমেটিক আইটেমের পাশাপাশি তুরস্ক, থাইল্যান্ড ও মালয়েশিয়ান প্রসাধনী সামগ্রী গ্রাহকদের কাছে সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি। দেশের যেকোন জায়গা হতে স্কিন কেয়ার ও বিউটি পণ্য কিনতে ভিজিট করুন www.beautybooth.com.bd ওয়েবসাইট, এছাড়াও সরাসরি পণ্য কিনতে চাইলে চলে আসতে পারেন উজ্জ্বল টাওয়ার, বাড়ি নং ৩৬২, পূর্ব রামপুরা, ডিআইটি রোড। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
