ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
শেরপুরে বিএনপির দুর্দিনের কান্ডারী এমকে মুরাদ
রাকিবুল হাসান খোকন
প্রকাশ: Saturday, 1 February, 2025, 6:02 PM

শেরপুরে বিএনপির দুর্দিনের কান্ডারী এমকে মুরাদ

শেরপুরে বিএনপির দুর্দিনের কান্ডারী এমকে মুরাদ

দীর্ঘ আন্দোলনে আইনজী সহায়তাকারী ও শেরপুর জেলা বিএনপির দূর্দিনের কান্ডারী ত্যাগী নেতা শেরপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এমকে মুরাদ দলের প্রতিটি কর্মসূচী পালনসহ দুঃসময়ে দলের নেতাকর্মীদের পাশ্বে দাড়িয়ে উজ্জীবিত করে রেখেছেন। 

জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এমকে মুরাদ দলের প্রতিটি নেতাকর্মীদের সার্বক্ষনিক আইনি সহযোগিতা করে আসছেন। আন্দোলন সংগ্রামের সময় আদালত প্রাঙ্গণে একজন নিবেদিত প্রাণ অভিভাবকের দায়িত্ব পালন করেছেন এড মুরাদ। তিনি প্রতিটি নেতাকর্মীর রাজনৈতিক মামলা মোকাবেলা করেছেন নিজ দায়িত্বে।

পাশাপাশি দলের প্রতিটি কর্মসুচীতে সরব উপস্থিতি রয়েছে তার। তাই দলের নেতাকর্মীদের মধ্যে ভালো একটা অবস্থান তৈরি হয়েছে তার। দুঃসময়ে দলের কান্ডারি হিসেবে খ্যাত এ নেতাকে সঠিক মূল্যায়নের দাবী তৃণমূলের নেতাকর্মীদের।

এডভোকেট এমকে মুরাদ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শেরপুর জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও সবশেষ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ২০০৫ সাল থেকে জেলা আইনজীবী সমিতির বিভিন্ন পদে বিএনপি সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে দুই বার সভাপতি ও চারবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এখনো জেলায় আইনজীবীদের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ কোন বিতর্কিত কর্মকাণ্ডের কোন অভিযোগও নেই। তিনি ক্লিন ইমেজের লোক হিসেবে সর্বমহলে পরিচিত। যে কারণে শেরপুর জেলা বিএনপির সাধারণ নেতাকর্মীরা তাকে জেলা বিএনপির ভালো একটা জায়গায় দেখতে চান।

এব্যাপারে বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ এমকে মুরাদুজ্জামান বলেন, আমি দলের জন্য যেকোন ত্যাগ শিকার করতে সবসময় প্রস্তুত। দল আমাকে প্রয়োজন মনে করলে যে কোন দায়িত্ব দিলে আমি তা পালন করবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status