|
শেরপুরে জাতীয় পার্টির সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
রাকিবুল হাসান খোকন
|
![]() শেরপুরে জাতীয় পার্টির সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ৩১ শে জানুয়ারি শুক্রবার রাতে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের তালুকপাড়া গ্রামের জেলা জাপার আহবায়ক মাহমুদুল হক মনির বাস ভবনে সদর উপজেলার নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা ও সদস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা জাপার সদস্য সচিব এসএম আশরাফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের হাতে সদস্য সংগ্রহ কার্যক্রমের ফরম তুলে দেন জেলা জাপার আহবায়ক মাহমুদুল হক মনির। এ সময় শ্রীবরদী উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, শেরপুর শহর শাখার আহবায়ক মোহাম্মদ আলী, যুব নেতা জেকি, জাপানেতা আবু হানিফ, আব্দুল মুন্নাফ, শেরপুর জেলা জাতীয় সংস্কৃতি পার্টির আহবায়ক জহির পাগলা, এরশাদ প্রেমী জুয়েল মাস্টার, সহ শেরপুর সদর উপজেলার শতাধিকনেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
