ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ঝিনাইগাতীতে সমলয় পদ্ধতিতে বোর ধানের চারা রোপনের উদ্বোধন
আলিফ জাহান লাবন,ঝিনাইগাতী প্রতিনিধি :
প্রকাশ: Saturday, 1 February, 2025, 5:55 PM

ঝিনাইগাতীতে সমলয় পদ্ধতিতে বোর ধানের চারা রোপনের উদ্বোধন

ঝিনাইগাতীতে সমলয় পদ্ধতিতে বোর ধানের চারা রোপনের উদ্বোধন

ঝিনাইগাতীতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫০ একর জমিতে সমলয় চাষাবাদে ব্লক প্রদর্শনীর ধানের চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রযুক্তির দিক থেকে ধীরে ধীরে এখন ঝিনাইগাতী উপজেলা অনেক এগিয়ে যাচ্ছে। 

এই উন্নয়ন প্রযুক্তির মাধ্যমেই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কাংশা ইউনিয়নের আয়নাপুর ব্লকের দুপুরিয়া গ্রামে এর উদ্বোধন করা হয়।

 এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, জেলা কৃষি অধিদপ্তরের প্রকৌশলীসিবানী রানী নাথ।
উপসহকারি কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় এবং উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় সাংবাদিক জিয়াউল হক, কুচনীপাড়া ব্লকের উপসহকারি কৃষি অফিসার ওয়াসিমুল মাশহুর রাজিব, সরকারপাড়া ব্লকের উপসহকারি কৃষি অফিসার শাহ মো. কুতুব উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

কম সময় ও খরচে সমলয় পদ্ধতিতে চাষাবাদ কৃষকদের লাভজনক বলে বক্তারা জানান।
আলোচনা সভা ও উদ্বোধনীতে এলাকার সর্বস্তরের কৃষকগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status