|
পারিবারিক কলহের জেরে কুড়িগ্রামে যুবকের আত্মহত্যা
নতুনসময় প্রতিনিধি
|
![]() পারিবারিক কলহের জেরে কুড়িগ্রামে যুবকের আত্মহত্যা নিহত মাসুম মিয়া ওই এলাকার মৃত সাদেক আলীর বড় ছেলে। স্থানীয়রা জানান, মাসুম মিয়ার দুই স্ত্রী, একজন ঢাকায় এবং অন্যজন গ্রামে বসবাস করেন। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় তিনি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে রাতেই বাড়ির পাশের বাঁশঝাড়ে গলায় মাফলার ও লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেন। চিলমারী মডেল থানার ওসি নাজমুস সাকিব সজীব জানান, পারিবারিক কলহের জেরেই আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের মামা বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা করেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
