|
নোয়াখালীর সুবর্ণচরে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
আকরাম পাটোয়ারী নোয়াখালী মাইজদী প্রতিনিধি :
|
![]() নোয়াখালীর সুবর্ণচরে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু শনিবার (১ ফেব্রুয়ারি) উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে উত্তর কচ্ছপিয়া গ্রামের ডোগার বাজার এলাকায় সকাল ১১টায় ছাবিদ আলী মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আরমান কচ্ছপিয়া গ্রামের কৃষক খলিল উল্যার ছেলে। সে সৈকত সরকারি কলেজের মানবিক শাখার একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে নিজ বাড়িতে তার বাবার উপস্থিতিতে একটি দেশীয় কাঠবাদাম গাছে ডাল কাটতে উঠলে হঠাৎ সে হাত ফসকে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে উপজেলা চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া জানান, ঘটনায় কথা শুনেছি কেউ অভিযোগ করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
