ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
রাজশাহীতে বিএডিসি'র বীজে আলুর বাম্পার ফলনের সম্ভাবণা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 1 February, 2025, 9:29 PM

রাজশাহীতে বিএডিসি'র বীজে আলুর বাম্পার ফলনের সম্ভাবণা

রাজশাহীতে বিএডিসি'র বীজে আলুর বাম্পার ফলনের সম্ভাবণা

রাজশাহীতে বিএডিসি'র বীজে আলুর বাম্পার ফলের সম্ভাবনা দেখা দিয়েছে। চলতি রবি মৌসুমে রাজশাহীতে চাষিরা ১৪ লক্ষ্য ৫২ হাজার ৩'শ  ৬৭ কেজি বিএডিসি'র বিভিন্ন জাতের আলু বীজ রোপণ করেছেন। 

বিএডিসি'র আলু বীজে চাষাবাদকৃত জমিতে আলুর গাছ ভালো হয়েছে এবং পর্যাপ্ত আলু ধরা শুরু হয়েছে। 

সম্প্রতি জেলার তানোর, বাগমারা, গোদাগাড়ী, পবা, মোহনপুর, দূর্গাপুর, পুঠিয়া এলাকার আলুর ক্ষেত পরিদর্শন এবং কৃষকদের সাথে কথা বলে এ তথ্য জানাগেছে। 

এবছর রাজশাহীতে লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে আলুর চাষাবাদ হয়েছে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে।  

শেষ পর্যন্ত আবহাওয়া আলু চাষের অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে বলে জেলা কৃষি বিভাগ আশা করছে। 

চলতি মৌসুমে জেলায় ৩৮ হাজার ৫ শত হেক্টর জমিতে আলুর চাষাবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে তিন হাজর হেক্টর বেশি বলে জানাগেছে।  

জেলার সকল উপজেলায় বিভিন্ন বে-সরকারি বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক সরবরাহকৃত আলু বীজের চাষাবাদ হয়েছে। 

সম্প্রতি জেলার তানোরে শামসুর রহমান সামা নামের এক কৃষকের বিএডিসি'র আলু বীজে চাষাবাদকৃত ক্ষেত পরিদর্শন করেন রাজশাহী বিএডিসি এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
  
নেতৃবৃন্দের উপস্থিতিতে সামা জানান, বর্তমানে তাঁর জমির আলুর গাছের অবস্থা খুবই ভালো এবং আলু ধরাও শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে আলুর বাম্পার ফলের সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন। 

এছাড়াও মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কথা বলে জানাগেছে, এবছর বিএডিসি'র সকল জাতের আলু বীজে ভালো ফলনের সম্ভাবণা দেখা দিয়েছে। 

অপর দিকে বিএডিসি (বীজ বিতরণ) রাজশাহীর উপ-পরিচালক কে এম গোলাম সারওয়ার জানান, বিএডিসি'র আলু বীজ দামে কম কিন্তু মানে ভালো। 

এবছর শুধু রাজশাহীর বিভিন্ন উপজেলায় ১৪ লক্ষ্য ৫২ হাজার ৩'শ ৬৭ কেজি আলু বীজ রোপণ করা হয়েছে। যার ফলাফল এখন পর্যন্ত খুবই সন্তোষ জনক। 

১ফেব্রুয়ারী শনিবার তানোরে শামসুর রহমান সামার আলু ক্ষেত পরিদর্শন করেন রাজশাহী জেলা বীজ ডিলার এসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হাসনাইন (হিকল), সহ-সভাপতি মাজদার রহমান, সাংগাঠনিক সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম রিপন, মিলন, দপ্তর সম্পাদক সেলিম, নোয়াপাড়া কোম্পানির কর্মকর্তা ফারুক হোসেন বাবু, হাবিবুর রহমান, আব্দুর রাজ্জাকসহ নেতৃবৃন্দ। 

এসময় স্থানীয় আলু চাষীরা বিএডিসি' আলু বীজ রোপণে এবছর আলুর বাম্পার ফলের সম্ভাবনার কথা জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status