|
সাহিত্য-সাংস্কৃতিক ঐক্যজোটের উদ্যোগে শহিদ মিনারে শিশু-কিশোরদের ছবিআঁকা প্রতিযোগিতা
নতুন সময় প্রতিবেদক
|
![]() সাহিত্য-সাংস্কৃতিক ঐক্যজোটের উদ্যোগে শহিদ মিনারে শিশু-কিশোরদের ছবিআঁকা প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভিসি অধ্যাপক মো. লুতফর রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ফরিদা হোসেন, তমুদ্দুনের সভাপতি, ড. মুহাম্মদ সিদদিক, মাহমুদ বিন কাশেম, এড. লুতফুল আহসান বাবু, শাহ সিদদিক, নূ হোসেন রানা, সৈয়দ নাজমুল আহসান, ফরিদ সাইদ,ডা.মুক্তাদীর, মোস্তাফিজ সুজন, আলেয়া আলো, ইকবাল, ইমন, এম. মল্লিক, মোজাম্মেল হক, গভায় বক্তারা বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে আমাদেও সাহিত্য-সংস্কৃতি অংগনকে পরিচালিত করে ভিনদেশী আগ্রাসী আধিপত্যবাদী সংস্কৃতিকে মোকাবেলা করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। '২৪ এর গণঅভ্যুত্থানে নিহত শহীদের চেতনা ধারন করে আমাদেরকে প্রিয় মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্বের ভীত মজবুত করতে হবে। সেসাথে ঐতিহাসিক ভাষা আন্দোলনের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে আরো স্পষ্ট করে তুলে ধরতে হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
