|
নাঙ্গলকোটে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে সেচ্ছাসেবকদল সভাপতি নিহত
শারমিন সুলতানা, লাকসাম
|
![]() নাঙ্গলকোটে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে সেচ্ছাসেবকদল সভাপতি নিহত নিহত সেলিম উপজেলার হেসাখাল ইউপির খিলপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থক ও হেসাখাল ইউনিয়ন সেচ্ছাসেবকদল সভাপতি ছিলেন। জানা যায়, শনিবার পেরিয়া ইউপির কাকৈরতলা উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার প্রোগ্রামের আয়োজন করা হয়। অপরদিকে বাঙ্গড্ডা বাদশাহ মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। উভয় পোগ্রামকে কেন্দ্র করে সংঘর্ষে বাঁধে দুই গ্রুপের মধ্যে। পরে হামলায় সেলিম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া বলেন, কাকৈরতলা উচ্চ বিদ্যালয় মাঠে পোগ্রামে যাওয়ার পথে বাঙ্গড্ডা পশ্চিম বাজার আসলে মোবাশ্বের আলম ভূঁইয়ার কর্মীসমর্থকদের হামলায় সেলিম নিহত হয়েছেন। এছাড়াও ৫-৭ জন আহত হয়েছেন। উপজেলা যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি দাওয়াতে ছিলাম আমরা। এই ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানিনা। আমরা এই ঘটনার সাথে জড়িত নয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে কল করলে তিনি বলেন, আমি এই ব্যাপারে কিছুই জানিনা। নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
