|
নাঙ্গলকোটে ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() নাঙ্গলকোটে ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার পলয় (২১) পৌরসভার ৬নং ওয়ার্ড গোত্রশাল গ্রামের মুক্ত বাড়ির সামছুল হকের ছেলে। জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে মায়ের ঔষধ আনতে বাহিরে যান পলয়। পরে বাড়ির পাশের মাঠে ব্যাডমিন্টন খেলে। রাত গভীর হওয়ার পলয় বাড়িতে না আসায় খোজাখুজি করে পরিবারের লোকজন। পরে আনুমানিক দেড়টার দিকে বাড়ির পাশে ব্রিজের নিচে তার মরদেহ দেখতে পায় তার মা । পলয়ের পরিবারের দাবি এটি পলয়ের স্বাভাবিক মৃত্যু। নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
