ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
দামুড়হুদায় মৌমাছির কামড়ে আনিছুরের করুন মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 April, 2026, 6:45 PM

দামুড়হুদায় মৌমাছির কামড়ে আনিছুরের করুন মৃত্যু

দামুড়হুদায় মৌমাছির কামড়ে আনিছুরের করুন মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মৌমাছির কামড়ে আনিছুর রহমান (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার  সকাল আটটার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান দামুড়হুদা উপজেলা শহরের বাজারপাড়ার আবু গাইনের ছেলে।  

স্থানীয়রা জানান, সকালে ব্যটারিচালিত পাখিভ্যান নিয়ে কাজ থেকে বাড়ি ফিরছিলেন আনিছুর রহমান। এসময় দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়া নামক স্থানে পৌছুলে মৌমাছির দল তাকে আক্রমণ করে। এসময় মৌমাছির কামড়ে সে মারাত্মক আহত হয়।

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। কর্তৃব্যরত চিকিৎসক তাকে প্রথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো মোস্তাফিজুর রহমান বলেন, সকালে মৌমাছির কামড়ে আহত আনিছুর রহমানকে তার স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন।

এসময় তাকে পরিক্ষা নিরীক্ষা করে প্রথমিক চিকিৎসা দেয়া হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়৷ দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status