|
বাউফলে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৭ কুড়েঘর ভস্মীভূত, নাশকতার সন্দেহ
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাউফলে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৭ কুড়েঘর ভস্মীভূত, নাশকতার সন্দেহ স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রফিক, ফিরোজ, রাসেল ও রাজ্জাক এই চার ভাই জানান, আগুনে তাদের অন্তত ৭টি কুড়েঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন। তবে স্থানীয়দের একাংশের অভিযোগ, এটি কোনো দুর্ঘটনা নয় পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে থাকতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, ঘটনাস্থলের পাশের সড়কটি দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার জন্য ব্যবহৃত হয়ে আসছে। গভীর রাতে সেখানে সন্দেহজনক ব্যক্তিদের চলাচল লক্ষ্য করা যায়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অগ্নিকাণ্ডের পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
