ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ফুলজোর নদী কেড়ে নিল ৩ বন্ধুর প্রাণ
শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ
প্রকাশ: Saturday, 1 February, 2025, 11:36 PM

ফুলজোর নদী কেড়ে নিল ৩ বন্ধুর প্রাণ

ফুলজোর নদী কেড়ে নিল ৩ বন্ধুর প্রাণ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঁটিবেলাই এলাকায় বন্ধুর বাড়িতে ঘুরতে এসে গ্রামের পার্শ্ববর্তী ফুলজোর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় তিন শিক্ষার্থী। একজনের মরদেহ উদ্ধার হলেও দেখা মেলেনি অন্য ২ বন্ধুর মরদেহ। 

ঘটনাটি ঘটে শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ঝাঁটিবেলাইয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া ফুলজোর নদীতে। 

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন-  সিরাজগঞ্জ শহরের বাসিন্দা কৃষ্ণ (১৫) এবং সারজিল (১৫)। তাদের সঙ্গে নিখোঁজ হওয়া ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি (১৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানাযায়, ভদ্রঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে ছয়জন একসঙ্গে ফুলজোর নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজন পানির স্রোতে তলিয়ে যায়, তবে বাকি তিনজন সাঁতরে তীরে উঠে আসতে সক্ষম হয়।

কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইনস্পেক্টর অপু কুমার মণ্ডল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে নদীর গভীরতা ২০-২৫ ফুট হওয়ায় নিখোঁজদের খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর আরও ব্যাপক পরিসরে অনুসন্ধান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status