ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
জমে উঠেছে সর্বোচ্চ গোলদাতার লড়াইও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 February, 2025, 6:09 PM

জমে উঠেছে সর্বোচ্চ গোলদাতার লড়াইও

জমে উঠেছে সর্বোচ্চ গোলদাতার লড়াইও

এবারের মৌসুমে লা লিগার চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা বেশ জমে উঠেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ২৩ ম্যাচ শেষে ৫০ পয়েন্টে শীর্ষে থাকলেও তাদের স্বস্তি নেই আসলে। থাকবে কী করে? সমান ম্যাচে ৪৯ ও ৪৮ পয়েন্টে যে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা।

অবশ্য বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ আর লিগ আঁতে পিএসজি প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে গেছে। তবে বাকি দুই- প্রিমিয়ার লিগ ও সিরি আঁতে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই জমে ক্ষীর হয়েছে। তবে দলের বাইরে ব্যক্তিগত লড়াইটা আরো জমে উঠেছে। আর তা হচ্ছে- শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতার লড়াই।

অর্ধেকের একটু বেশি মৌসুম শেষে কোনো লিগেই এককভাবে নিজের শ্রেষ্ঠত্ব দেখাতে পারেননি স্ট্রাইকাররা। শুধু বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন ছাড়া। ২১ গোল নিয়ে শীর্ষে থাকা কেইন অবশ্য এই স্বস্তি পেতে পারতেন না যদি ওমর মারমুশ দলবদলের শেষ মুহূর্তে ম্যানচেস্টার সিটিতে যোগ না দিতেন। যাওয়ার আগে আইনট্রাখট ফ্রাংকফুর্টের হয়ে ১৭ ম্যাচে ১৫ গোল করেছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status