|
নায়িকা ফারিয়ার সঙ্গে ভক্ত নুসরাত ফারিয়া
নতুন সময় ডেস্ক
|
![]() নায়িকা ফারিয়ার সঙ্গে ভক্ত নুসরাত ফারিয়া এবার নিজের সিনেমার শুটিং করতে গিয়ে এমন ঘটনার প্রমাণ পেলেন এ সময়ের নায়িকা নুসরাত ফারিয়া। তিনি এই মুহূর্তে ‘জ্বীন ৩’ সিনেমার শুটিংয়ে মুন্সিগঞ্জে অবস্থান করছেন। সেখানে নদীর ঘাটে এক কিশোরী ভক্তের সঙ্গে তার পরিচয় ঘটে। এরপর সেখান থেকেই তার সঙ্গে একটি ছবি তুলে নিজের ফেসবুকে সেটি পোস্ট করেন। ‘ইন্ট্রুডিউসিং নুসরাত ফারিয়া’ ক্যাপশন দিয়ে আপ্লুত এই নায়িকা লেখেন, ‘ছোট বেলায় শুনতাম নায়ক-নায়িকাদের নামে নাম রাখে। বড় বেলায় এসে প্রমাণ পেলাম। এদিকে চলতি মাসের শুরুর দিকে মুন্সিগঞ্জে শুরু হয়েছে ‘জ্বীন ৩’ সিনেমার শুটিং। কামরুজ্জামান রোমান পরিচালিত এই সিনেমায় ফারিয়ার সঙ্গে রয়েছেন আব্দুন নূর সজল। আসছে ঈদুল ফিতরে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
