|
যৌন নির্যাতন থেকে প্রাণনাশের হুমকি, পাল্টে গেল ‘দ্য রেবেল কিড’ এর দুনিয়া
নতুন সময় ডেস্ক
|
![]() যৌন নির্যাতন থেকে প্রাণনাশের হুমকি, পাল্টে গেল ‘দ্য রেবেল কিড’ এর দুনিয়া রণবীর তার মন্তব্যের জন্য সমালোচনার কবলে পড়লেও এখন জানা গেছে তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ঘৃণার শিকার হচ্ছেন অপূর্বাও। অনলাইনে যৌন নির্যাতন, হয়রানি এবং মৃত্যুর হুমকি পাচ্ছেন ‘দ্য রেবেল কিড’। সম্প্রতি অপূর্বার বন্ধু রিদা থারানা তার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মন্তব্যকারীদের তীব্র সমালোচনা করেছেন। সেখানে তিনি লেখেন, ‘আমি কখনো ভাবতেও পারিনি যে কিছু মানুষ নারীদের ঘৃণা করে, কেবল তারা নারী বলে। তারা নারী হিসেবে নিঃশ্বাস নিচ্ছেন, বেঁচে আছেন, নিজেকে ভালোবাসছেন, এমনকি বেড়ে ওঠার সাহস দেখাচ্ছেন এটাই মূল সমস্যা। একজন নারীরও অন্য যে কারো মতো একই সমস্যা হতে পারে সেটা কেউ ভাবতে পারে না, কারণ তিনি একজন নারী। তাই সব সময় পরিস্থিতি আরো খারাপ করে হয়। যখন আপনাকে ক্রমাগত হুমকি দেওয়া হয়, আপনাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় এবং এমন একটি দেশে বাস করা হয়, যেখানে আপনাকে রক্ষা করার কথা ছিল, তখন আপনি কিভাবে নিরাপদ বোধ করবেন?’ এদিকে সাম্প্রতিক ইস্যুতে রাজস্থান ট্যুরিজমের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমির (আইফা) সহযোগিতায় ট্রেজার হান্ট শুট থেকে অপূর্বাকে বাদ দেওয়া হয়েছে বলে খবর। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
বিমান চলাচলের টেকসই উন্নয়নে নিরাপত্তা ব্যয় নয়, বরং জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ বিনিয়োগ: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
টেকনাফে সরকারি উন্নয়ন প্রকল্পে যুবলীগ নেতা খোকনের ২০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ঠিকাদারের ওপর হামলা
নতুন চুল গজানোর জন্য চিয়া সিড খাওয়ার সঠিক সময় কখন?
আনসার-ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, মিলল রিক্রুটিং লাইসেন্স
