ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
মাধবপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী আটক
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Monday, 3 March, 2025, 9:26 PM

মাধবপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী আটক

মাধবপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী আটক

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ মার্চ)সকাল সাড়ে ৮ টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ মনতলা বিওপি'র কমান্ডার সুবেদার মোঃ কাজী শাহিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহেব নগর নামক স্থানে অভিযান চালিয়ে ৫৯৫০ পিস ইয়াবাসহ রেহেনা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেন। সে মাধবপুর উপজেলার চৈতন্যপুর গ্রামের মালেক মিয়া'র স্ত্রী। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৭,৮৫,০০০/- (সতেরো লক্ষ পঁচাশি হাজার) টাকা। পরবর্তীতে আটককৃত নারীকে উদ্ধারকৃত ইয়াবাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা রুজু পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status