|
মায়ের সঙ্গে তমাকে পাশে নিয়ে কেক কাটলেন রাফী, বিয়ে-সংসারের গুঞ্জন
নতুন সময় ডেস্ক
|
![]() মায়ের সঙ্গে তমাকে পাশে নিয়ে কেক কাটলেন রাফী, বিয়ে-সংসারের গুঞ্জন সোমবার (৩ মার্চ) ‘তুফান’ নির্মাতা রায়হান রাফির জন্মদিন। জন্মদিনে নিজ বাসায় কেক কেটেছেন তিনি। এদিনেরই একটি ছবিকে কেন্দ্র করে তাদের বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়েছে। এতে রাফীর একপাশে দেখা গেছে তার মাকে, অন্যপাশে রয়েছেন তমা মির্জা। নিজের জীবনের গুরুত্বপূর্ণ দুইজন মানুষকে পাশে নিয়েই কেক কেটেছেন এই নির্মাতা। ছবিটি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাফি ও তমার ঘনিষ্ঠজনেরা বলছেন, এই দুই তারকা জুটি বিয়ে করেছেন। বর্তমানে তারা সংসারও করছেন। যদিও রাফী বা তমার পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি। তবে একাধিকবার নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই জুটি। এর আগে তমা মির্জার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফী। সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন নির্মাতা। উত্তরে রাফিকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী। রায়হান রাফীর পরিচালনয় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন তমা মির্জা। এরপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় অভিনেত্রীকে। সবশেষ এই পরিচালকের নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেন তমা। যেখানে তার বিপরীতে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
