ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ঝিনাইগাতীতে রমজানের শুরুতেই কাঁচা বাজারের দাম লাগামহীন
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Tuesday, 4 March, 2025, 6:53 PM

ঝিনাইগাতীতে রমজানের শুরুতেই কাঁচা বাজারের দাম লাগামহীন

ঝিনাইগাতীতে রমজানের শুরুতেই কাঁচা বাজারের দাম লাগামহীন

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত ঝিনাইগাতী উপজেলায় পবিত্র মাহে রমজানের শুরুতেই বিভিন্ন কাঁচা বাজারের দাম বেড়ে গেছে। যার ফলে সাধারণ মানুষরা অনেক ভোগান্তিতে পড়েছে। 

ঝিনাইগাতী মসজিদ রোড  কাচাবাজার ঘুরে দেখা গেছে বেগুনের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা, অথচ রমজানের আগে বেগুন অত্যন্ত কম দামে বিক্রি করা হতো। 

তাছাড়া আরো দাম বেড়েছে শসা,লেবুর।লেবু বিক্রি হচ্ছে হালি ৮০ টাকা, শসা বিক্রী হচ্ছে ৫০ টাকা,বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা।

তাছাড়া বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। 
হাট বাজারে সয়াবিন তৈল নেই বললেই চলে,যার ফলে সাধারণ মানুষরা সরিষার তেলের দিকে বেশি ঝুকছে,যদিও সরিষার তেলের দাম অনেক। খোলা সরিষার তেল ২০০-২২০ টাকা লিটার বিক্রি হচ্ছে। 

তাছাড়া বিভিন্ন মাছ,মাংসের দামও বেড়েছে। 
ঝিনাইগাতী সাধারন বস্ত্র ব্যবসায়ী মোঃ মোশারফ হোসেন জানান,রোজার শুরুতেই বাজারে বিভিন্ন পণ্যের দাম এমন ভাবে মেরেছে যার ফলে আমাদের অনেক অসুবিধা সৃষ্টি হচ্ছে,বাজারে সয়াবিন তেলও পাওয়া যাচ্ছে না,কোথাও কোথাও পাওয়া গেলেও গায়ের রেটের চেয়প বেশি দামে বিক্রি হচ্ছে,যার ফলে আমরা মধ্যবিত্ত পরিবার যারা আছি আমরা সবাই অসহায় হয়ে পড়েছি। 

সবজি ব্যবসায়ী মোঃ লিচু মিয়া বলেন, পবিত্র রমজানে বেগুনের চাহিদা বেশি থাকায় বেগুনের দাম বেড়ে গেছে, 
তাছাড়া লেবুর তীব্র সংকট দেখা গিয়েছে, তাই লেবুর দাম বেড়ে গেছে,লাবু ৮০-৯০ টাকা হালি বিক্রি করতে হচ্ছে,তিনি আরও জানান,
তবে শশা, লেবু, বেগুন ছাড়া অন্যান্য সবজির দাম তেমন বাড়েনি। তাছাড়া বিভিন্ন লাল শাক,পুই শাক,লাউ শাক কম দামে বিক্রি হচ্ছে। 

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম রাসেল মহোদয় জানান,বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে, তাছাড়া এই রমজানে বাজার মনিটরিং আরো বাড়ানো হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status