|
নেত্রকোণায় ইটভাটায় জরিমানা সহ গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
নতুনসময় প্রতিনিধি
|
![]() নেত্রকোণায় ইটভাটায় জরিমানা সহ গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর সোমবার (৩মার্চ) দিনব্যাপী নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ কাদের এর নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ সদস্য সহযোগীতায় ওই ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। নেত্রকোণা জেলা পরিবেশ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, সোমবার (৩ মার্চ) সকাল ৯টা হতে বিকাল ৫ টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের উদ্যোগে মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম.এ কাদেরের নেতৃত্বে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার সামাইকোণা এলাকায় অবস্থিত মেসার্স ডিসিএস ব্রিকস নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ভেকু দিয়ে ভাটাটির আংশিক ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। কাঁচা ইট নষ্ট করা হয়েছে। পানি দিয়ে চুলা নিভিয়ে দেওয়া হয়েছে। ভাটাটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে। আরও জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত, ২০১৯) এর ধারা ৫ অনুযায়ী ১লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ জব্বার হোসাইন। এসময় পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন সহ পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
