ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
পাঁচবিবিতে সড়ক দূর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট
প্রকাশ: Tuesday, 4 March, 2025, 7:02 PM

পাঁচবিবিতে সড়ক দূর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

পাঁচবিবিতে সড়ক দূর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফিসকাঘাট এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গোলাম নাসির বিপ্লব (৩৮) এর মৃত‍্যু হয়েছে।

৩ মার্চ সোমবার সন্ধ‍্যায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব পাঁচবিবি উপজেলার মধ‍্যমালঞ্চ গ্রামের নূরুল ইসলামের ছেলে এবং পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস‍্য সচিব ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ‍্যায় কামদিয়া- পাঁচবিবি সড়কের ফিসকারঘাট এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী বিপ্লব। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীদের মাধ‍্যমে  জয়পুরহাট জেনারেল  হাসপাতালে নিয়ে আসলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো: ময়নুল ইসলাম  জানান, নিহত পরিবারের পক্ষ থেকে এখনোও কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status