ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ১৫ জনকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা
মো:কায়সার উদ্দিন, শেরপুর
প্রকাশ: Tuesday, 4 March, 2025, 7:06 PM

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ১৫ জনকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ১৫ জনকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারানি ও পানিহাতা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ১৫ জনকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ
আদালত। সোমবার (৩ মার্চ) বিকেলে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। অভিযানে বিজিবি ও পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

জানা যায়, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী ভোগাই নদী থেকে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। সোমবার বিকেলে উপজেলার তারানি ও পানিহাতা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ১৫টি বালুবাহী ট্রাক আটক করে। পরে
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপন আইন অনুযায়ী ১৫ জনকে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন আইনত দন্ডনীয় অপরাধ। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status