ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
নূরনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আলফাত হোসেন , সাতক্ষীরা
প্রকাশ: Tuesday, 4 March, 2025, 7:08 PM

নূরনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নূরনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”।
মঙ্গলবার (৪ মার্চ ২০২৫)সকাল ১০টায় ইউনিয়নের প্রধান সড়কগুলোতে এক সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা দুর্যোগকালীন সময়ে কীভাবে সতর্ক থাকা যায়, সে বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন। পরে আয়োজিত আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির গুরুত্ব ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন মন্টু। এছাড়া, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রহমান, নূরনগর ইউনিয়ন সিপিপি টিম লিডার রাশেদুল ইসলাম রাশেদ,সাংবাদিক জিএম মনিরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সিপিপি স্বেচ্ছাসেবক, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা দুর্যোগ ঝুঁকি কমানোর জন্য জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং সরকারি-বেসরকারি সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
প্রসঙ্গত, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস প্রতি বছর ১০ মার্চ পালিত হয়। এই দিবসের মূল লক্ষ্য দুর্যোগ মোকাবিলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি করা এবং প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status