|
পাঁচবিবিতে ইটাভাটা মালিকদের স্মারকলিপি প্রদান
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট
|
![]() পাঁচবিবিতে ইটাভাটা মালিকদের স্মারকলিপি প্রদান স্মারকলিপি প্রদান শেষে ভাটা মালিকগন সাংবাদিকদের বলেন, প্রায় ৩০/৪০ বছর যাবৎ আমরা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ইটভাটা পরিচালনা করে আসছি । দেশের অবকাঠামো উন্নয়নে ভুমিকা রাখছি । সরকারি নির্দেশনা অনুযায়ী জিগজ্যাগ প্রযুক্তির মাধ্যমে ভাটা স্হাপন করে পরিবেশ রক্ষা করছি । প্রতি বছর ভ্যাট ট্যাক্স ও পরিবেশ অধিদপ্তরে ফি প্রদান করছি । এ অবস্হায় আমরা সরকারের নিকট লাইসেন্স প্রদানের দাবি জানাচ্ছি । স্মারকলিপিতে জিগজ্যাগ ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা বন্ধ , ইটভাটা বন্ধ করলে ক্ষতিপূরণ প্রদান, ইটভাটাকে শিল্প হিসাবে ঘোষনা, এবং ইটভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদি পূর্নাঙ্গ নীতিমালা ঘোষনার দাবি জানান । জয়পুরহাট জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল বলেন , পাঁচবিবিতে ১৪ টি ইট ভাটায় প্রায় ৫ হাজার কর্মী কাজ করছে । যার মধ্যে অনেক আদিবাসী রয়েছে । এরা প্রায় সকলেই দিন মজুর । তিনি ভাটা গুলোকে লাইসেন্স প্রদানের জন্য অনুরোধ করেন । এসময় উপজেলা ভাটা মালিক সমিতির সভাপতি আনিছুল ইসলাম বেলাল চৌধুরী , ভাটা মালিক মনোরঞ্জন দাস রতন, করিরুল চৌধুরী হেলাল, আবু হাসনাত মন্ডল হেলাল, শরিফুল ইসলাম বাবু প্রমুখ সহ শতাধিক ভাটা শ্রমিক উপস্থিত ছিলেন । পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন বলেন , বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে অবগত করবো । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
