ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ধনবাড়ীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 4 March, 2025, 7:14 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 5 March, 2025, 2:13 PM

ধনবাড়ীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪

ধনবাড়ীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪

টাংগাইলে ধনবাড়ী পৌর শহরের নল্যা বাজারে ঢাকা থেকে আসা জামালপুর গামি যাত্রীবাহী বাস ও জামালপুর থেকে মধুপুর গামি সিএনজির  মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক বিল্লাল (৩৮) নিহত হয়েছে। 

এতে সিএনজির আরও চার যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষনিক তাদেরকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভ‌র্তি করেন। 

আহতদের পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 
স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার ( ৪ মার্চ)  সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক এর নাম বিল্লাল (৩৮), পিতা জাহেদ আলী,গ্রাম চাকথহ সরদার বাড়ী, পোস্ট -থানা মেলান্দহ , জেলা জামালপুর। 

আহত যাত্রীদের নাম  মিষ্টার (৪৫) পিতা রুস্তম আলী,গ্রাম শাহজাদপুর, উপজেলা মেলান্দহ , জেলা জামালপুর, শুক্কুর আলী (৫২), পিতা সিফার ,গ্রাম শাহজাদপুর, উপজেলা মেলান্দহ , জেলা জামালপুর । আহত দুইজনের অবস্থা আকাঙ্ক্ষা জনক থাকায় ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাৎক্ষণিকভাবে   ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ওই অবস্থায় তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। 

দুর্ঘটনার পর ঘাতক বাস চালক ও হেলপার পালিয়ে যায় পরে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ঘাতক বাসটিকে থানা নিয়ে আসেন। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ শহিদুল্লাহ এ ঘটনার সত্যতা নি‌শ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status