ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ময়মনসিংহে সুলভ মূল্যে ডিম ও মাংসের বিক্রয় কার্যক্রম উদ্বোধন
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Tuesday, 4 March, 2025, 7:22 PM

ময়মনসিংহে সুলভ মূল্যে ডিম ও মাংসের বিক্রয় কার্যক্রম উদ্বোধন

ময়মনসিংহে সুলভ মূল্যে ডিম ও মাংসের বিক্রয় কার্যক্রম উদ্বোধন

ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ ট্রাকে স্বল্পআয়ের মানুষের জন্য ডিম ও মাংস  বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের বাস্তবায়নে এ কার্যক্রমের অংশ হিসেবে রমজানে নিম্নআয়ের মানুষের জন্য ৬৫০ টাকায় গরুর মাংস ও ১১০ টাকায় ডিম দিচ্ছে বাংলাদেশ ডেইরী ফার্মস এসোসিয়েশন, ময়মনসিংহ। ৪ মার্চ   বেলা ১১টায় এই বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম। উদ্বোধনকালে তিনি বলেন, রমজানে নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে স্বল্পমূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি করা হচ্ছে। চাহিদা অনুযায়ী ঈদ পর্যন্ত এই কার্যক্রম চলবে।

জনহিতৈষী এ কার্যক্রমে সপ্তাহে দুদিন, মঙ্গল ও বুধবার ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সুলভ মূল্যে গরুর মাংস ও ডিম  বিক্রি হবে। এতে একজন এক কেজি মাংস ও একডজন ডিম কিনতে পারবে। স্বল্পআয়ের মানুষের ক্রয়-ক্ষমতার কথা চিন্তা করে সারা দেশের পাশাপাশি ময়মনসিংহে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status