ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
অটো চালক হত্যার বিচারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ফাহিম ফরহাদ
প্রকাশ: Tuesday, 4 March, 2025, 7:24 PM

অটো চালক হত্যার বিচারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

অটো চালক হত্যার বিচারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

অটো চালক হত্যার অভিযোগে বিচারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় চালক হত্যার প্রতিবাদে শত শত অটোরিক্সাচালক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। 

জানা গেছে, নিহত অটোরিক্সা চালক লিটন মিয়া (৩৫) গাজীপুর সদর উপজেলার শিরির চালা গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। 

বিক্ষুব্ধ অটোরিক্সা চালকরা জানান, গতকাল সোমবার বিকেলে তাকওয়া পরিবহন নামের একটি বাস লিটনের অটোর একটি গ্লাস ভেঙ্গে ফেলে। এ নিয়ে ওই বাসের শ্রমিকদের সঙ্গে লিটনের কথা কাটাকাটি হয়। এ সময় শ্রমিকরা লিটনকে টানা হ্যাচড়া করে বাসে তুলে নিয়ে যান। 

বিকেল পাঁচটার দিকে বাসের শ্রমিকরা মহাসড়কের নতুন বাজার এলাকায় ধাক্কা দিয়ে বাস থেকে লিটনকে সড়কে ফেলে দেন। লিটন ওই বাসের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। হাইওয়ে জয়দেবপুর থানা পুলিশ চালকসহ বাসটি আটক করে। পরে মাওনা হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। চালকসহ বাসটি থানা হেফাজতে নেওয়া হয়। 

এদিকে বাস থেকে ফেলে অটোচালককে হত্যার প্রতিবাদে বাঘের বাজার, নতুনবাজার, মাষ্টারবাড়ি, মাওনা চৌরাস্তা, নয়নপুর, এমসি বাজার সহ জৈনাবাজার এলাকার শতশত অটোরিক্সা চালকরা মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুলাউন্নয়ন ফার্মের সামনে অবরোধ করে রাখেন। এর ফলে বন্ধ হয়ে যায় ওই সড়কে যান চলাচল। আটকা পড়ে শতশত গাড়ি। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

মাওনা হাইওয়ে থানার ওসি মো. আইয়ুব আলী সত্যতা নিশ্চিত করে জানান, নিহত অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। চালকসহ বাসটি আটক আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অটোচালকরা সড়ক অবরোধ করে রেখেছেন। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status