ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
নেত্রকোণায় মাছ চুরি মামলায় ২ ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩
সালাহ উদ্দীন খান রুবেল, নেত্রকোণা
প্রকাশ: Tuesday, 4 March, 2025, 7:57 PM

নেত্রকোণায় মাছ চুরি মামলায় ২ ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

নেত্রকোণায় মাছ চুরি মামলায় ২ ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় ফিসারির মাছ চুরি মামলায় দুই ছাত্রদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে হ্যান্ডট্রলিযোগে মাছ বোঝাই করে নিয়ে যাওয়ার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় চুরি যাওয়া মাছ।

এঘটনায় খালিয়াজুরী সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ ১৬ জনের নামে ও অজ্ঞাতনামা আরও ৫/৬জনকে বিবাদী করে খালিয়াজুরী থানায় মামলা দায়ের করেছেন উপজেলার নগর ইউনিয়নের চেলাপায়া বিলের ইজারাদার মোঃ পারভেজ চৌধুরী। 

গ্রেপ্তারকৃতরা হলেন ৩নং খালিয়াজুরী সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও বকুল মিয়ার ছেলে সাব্বির ইবনে মাসুম (২৭), সাংগঠনিক সম্পাদক ও মৃত শাহ্ আলমের ছেলে আজহারুল আলম সাগর (২৮) এবং অপরজন ফুল মিয়ার ছেলে রাহিমুল মিয়া (২৪)। তারা সবাই উপজেলা সদরের লক্ষীপুর গ্রামের বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার নগর ইউনিয়নে বাদির ইজারা নেয়া চেলাপায়া ফিসারিতে গিয়ে বাদিকে গালাগাল করতে শুরু করে বিবাদীরা। এসময় বাঁধা দিলে তারা বাদিকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে নগদ ১৭হাজার টাকা, আইড়, বোয়াল, গজার, পুটাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০মণ মাছ নিয়ে যায় যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ১২ হাজার টাকা। মঙ্গলবার সকালে মাছ বোঝাই করে হ্যান্ডট্রলিযোগে মদন উপজেলার দিকে নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে পুলিশে খবর দেন বাদি। পরে খালিয়াজুরী-মদন সড়কের নূরপুর বোয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মাছগুলো জব্দ ও ট্রলির সাথে থাকা ঐ তিনজনকে আটক করে খালিয়াজুরী থানা পুলিশ৷

এব্যাপারে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন জানান, ঘটনার ব্যাপারে অবগত হয়েছি। কোনও চাঁদাবাজ, চোর, বাটপারের স্থান ছাত্রদলে হবে না। এঘটনায় দুই পদধারীর বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।

খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মকবুল হোসেন তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status