|
শেরপুরের নকলায় নানা আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() শেরপুরের নকলায় নানা আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসবের আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। পুষ্টি, পুষ্টির কার্যকারিতা, পুষ্টির উৎস ও পুষ্টির অভাবে সৃষ্ট রোগ ও চিকিৎসা নিয়ে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান ও যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. উম্মে রাকিবা জাহান ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ইফতিখারুল আলম তানভীর প্রমুখ। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সুধী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
