|
বসুন্ধরায় ইরানী দুই নাগরিকসহ তিন ব্যক্তি মারধরের শিকার
নতুনসময় প্রতিনিধি
|
![]() বসুন্ধরায় ইরানী দুই নাগরিকসহ তিন ব্যক্তি মারধরের শিকার ভাটারা থানার এএসআই ছোটন চন্দ্র দাস জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বসুন্ধরার আবু সাঈদ সড়কে এই ঘটনা ঘটে। তিনি বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে, হাজার হাজার লোকজন দুই বিদেশিকে মারধর করছে এবং তাদের গাড়ি ভাঙচুর করছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, টাকা-পয়সা বিনিময়ের বিষয়ে প্রতারণার অভিযোগ তুলে কিছু লোকজন বিদেশিদের আটকায় এবং পরে জনতা তাদের উপর চড়াও হয়। পুলিশ জানায়, ঘটনার সময় আক্রান্ত ব্যক্তিরা গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় রিকশাসহ অন্যান্য যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়। কিছু দূর যাওয়ার পরই জনতা আবার তাদের আটক করে এবং চালক পালিয়ে যায়। এএসআই ছোটন চন্দ্র দাস জানান, গাড়িটি একটি রেন্ট-এ-কারের, এবং চালক সম্ভবত বাংলাদেশি। পুলিশ তাকে খুঁজছে। মারধরের ঘটনা টাকা-পয়সা সংক্রান্ত প্রতারণা নিয়ে হলেও এখনো কোনো অভিযোগকারী পাওয়া যায়নি। ভাটারা থানার ওসি মাযহারুল ইসলাম বলেন, আহতদের সুস্থ হওয়ার পর তাদের বক্তব্যের ভিত্তিতে প্রকৃত ঘটনা জানা যাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
