ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
সিরাজগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত
নাবিউর রহমান (চয়ন), সিরাজগঞ্জ
প্রকাশ: Wednesday, 5 March, 2025, 6:19 PM

সিরাজগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদের সংসদীয় আসন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) এ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কাজিপুরের আলমপুর চৌরাস্তা নামক স্থানে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন সংসদীয় আসন ১ ও ৩ এর দায়িত্বপ্রাপ্ত সদস্য ভিপি শামীম খান।

এতে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্ভাব্য সম্মেলন, প্রার্থী নির্বাচন ও দলীয় কর্মকান্ডের বিষয়ে আলোচনায় অংশ নেন সংসদীয় আসন ১ ও ৩ এর দায়িত্বপ্রাপ্ত সদস্য মজিবুর রহমান লেবু,  নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল করিম খান পাপ্পু ও রুমানা মোর্শেদ কনক চাঁপা।

এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম,  রবিউল হাসান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু'সহ দলীয় নেতাকর্মিগণ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status