|
বাগেরহাটে প্রথমবার স্ট্রবেরি চাষে ভাগ্যবদলের স্বপ্ন সাব্বিরের
মো:সাগর মল্লিক, বাগেরহাট
|
![]() বাগেরহাটে প্রথমবার স্ট্রবেরি চাষে ভাগ্যবদলের স্বপ্ন সাব্বিরের বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের কাজী সাব্বির আহমেদ ১০ বছরের বেসরকারি চাকরি ছেড়ে স্ট্রবেরি চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন। প্রথমবারের মতো এক বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করেছেন তিনি। চাকরির পেছনে না ছুটে নিজেই এই উদ্দ্যেগ নিয়েছেন। স্ট্রবেরি একটি দামি ফল হওয়ায় ও বাজারে চাহিদা থাকায় অনেক লাভবানের আশা করছেন তিনি। স্থানীয় কৃষক মোঃ জাকির হোসেন বলেন, আমাদের এই এলাকায় প্রথম স্ট্রবেরি চাষ হচ্ছে। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে কাজী সাব্বির আহমেদের স্ট্রবেরি ক্ষেত দেখতে আসেন অন্য কৃষকেরা ও স্থানীয়রা। তার এ উদ্দ্যেগকে সাধুবাদ ও জানাই আমরা সকলে। এমন একটি উদ্দ্যেগ দেখে সকলের মনে আগ্রহ প্রকাশ ও জমেছে এবং আগামীতে আমার স্ট্রবেরি চাষ করার ইচ্ছা রয়েছে। কৃষি উদ্যোক্তা কাজী সাব্বির আহমেদ বলেন, আমি চাকরির পিছনে না ছুটে বেকারত্ব দূর করতে স্ট্রবেরি চাষে মননিবেশ করি। আমার এই বছর প্রথম স্ট্রবেরি চাষ আশা করছি ৬ থেকে ৭ লক্ষ্য টাকা বিক্রি করতে পারবো। আমার এই চাষ দেখে আশেপাশের অন্য কৃষকেরা আগামীতে স্ট্রবেরি চাষ করবে বলে জানিয়েছেন আমায় তাছাড়া অনেকে চাষ করার জন্য পরামর্শ নিচ্ছেন। চিতলমারী উপসহকারী কৃষি কর্মকর্তা নিমাই মোহন্ত বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চিতলমারী উপজেলা থেকে স্ট্রবেরি ক্ষেত নিয়মিত তদারকি এবং বিনামূল্যে সার কীটনাশক প্রদান করে সহায়তা করে যাচ্ছি। উপজেলা কৃষি অফিসার মোঃ সিফাত আল মারুফ বলেন, চিতলমারী উপজেলায় এমন একটি উদ্দ্যেগ নিয়ে প্রথমবারের মতো স্ট্রবেরি চাষকে সাধুবাদ জানাই। স্ট্রবেরি চাষে উপজেলাসহ আশেপাশের উপজেলায়ও পুষ্টি চাহিদা মিটবে। নিয়োমিত গাছের পরিচর্যা থেকে শুরু করে সকল বিষয়ে কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী যত্ন নিচ্ছেন স্ট্রবেরি গাছের। সকল বেকার যুবকেরা কাজী সাব্বির আহমেদের মতো নিজে থেকে এমন উদ্দ্যোগে ফেলিয়ে রাখা জমিতে কিছু চাষ করলে তবে আমাদের দেশের বেকারত্ব দূর করা সম্ভব ও সকলে সফল উদ্দ্যোক্তা হয়ে ওঠাও সম্ভব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
