|
কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রাণপণ চেষ্টা
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রাণপণ চেষ্টা খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে জয়দেবপুর থেকে আরও দুটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে বলেও জানা গেছে। কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনাবাড়ী আমবাগ চায়না মার্কেট এলাকায় ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার, ফায়ার ফাইটার আব্দুর রাজ্জাক জানান, এটি একটি বড় মার্কেট, যেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি যে ফায়ার সার্ভিসের অফিস থেকেই লেলিহান শিখা দেখা যাচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম আগুন নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে ফায়ার ফাইটার মেহেদী হাসান বলেন, আগুনের ব্যাপারে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছিল। আগুনের ভয়াবহতা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান সংশ্লিষ্টরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
