|
ভূরুঙ্গামারীতে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার ধ্বংস
এফ কে আশিক, কুড়িগ্রাম
|
![]() ভূরুঙ্গামারীতে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার ধ্বংস এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম ফেরদৌস। এসময় তার সাথে ছিলেন পাথরভুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর ও ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল। জানাগেছে,কয়েকদিন থেকে ফুলকুমার নদ থেকে নজরুল ইসলাম নামের একব্যাক্তি ড্রেজার দিয়ে অভৈধভাবে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে থানাঘাট বাজারের হাট সেড, ফুলকুমার ব্রিজ ও ফসলী জমি। স্হানীয়রা ওই ব্যাক্তিকে বালু উত্তোলন বন্ধ করেতে বললেও তিনি তাদের কথা না শুনে নদ থেকে বালু উত্তোলন করেই যাচ্ছিল। ভুক্তভোগীরা নিরুপায় হয়ে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম ফেরদৌস বলেন, ড্রেজার মেশিনের মালিককে পাওয়া যায়নি। তবে মেশিন দুটোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যেখানেই অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পাওয়া যাবে সাথে সাথেই এর ব্যবস্থা নেয়া হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নকল ডানো ক্রিম, ক্ষতিকর কেমিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
মাধবপুরে জাতীয় যুব দিবস উদযাপিত, দক্ষতা ও কর্মসংস্থানের ওপর জোর
নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
নান্দাইলে কৃষক জনাব আলী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন
