|
সিরাজগঞ্জে আলোচিত ক্লুলেস মামলার তিনজন আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() সিরাজগঞ্জে আলোচিত ক্লুলেস মামলার তিনজন আটক শনিবার (২২ মার্চ) সকালে র্যাব ১২ এর কোম্পানী কমান্ডার দীপংকর ঘোষ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল রায়গঞ্জের বৈকন্ঠপুর এলাকা থেকে তাদের আটক করে। আটককৃত আসামী,রায়গঞ্জ উপজেলার বৈকন্ঠপুর এলাকার সুরুজ্জামান শেখের ছেলে মো. রবিউল ইসলাম (২৫), একই এলাকার আব্দুল মালেক সরকারের ছেলে আবু হানিফ (২৪), আ: রাজ্জাক শেখের ছেলে ফেরদৌস শেখ (১৮)। উল্লেখ, এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর ভেড়ারদহ ব্রিজের নিচে বদিউজ্জামানের পুত্র রিয়াজ উদ্দিন (১৯) ও তোতা মিয়ার পুত্র হৃদয় (১৮) এর মরদেহ ভেড়ারদহ ব্রিজের নিচে দুটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা মরদেহ দুটি উদ্ধার করে। গত ১৭ মার্চে রায়গঞ্জ থানায় নিহতের পরিবার থেকে নিখোঁজের একটি জিডি করেছিলেন। গ্রেফতারকৃত আসামিদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
