|
পিএসএল খেলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ
নতুন সময় ডেস্ক
|
![]() পিএসএল খেলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ আজ পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন নাহিদ। তার যাত্রার বিষয়টি জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান। তিনিও বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন পিএসএলে। নাহিদের সঙ্গে ছবি দিয়ে আতাহার লিখেছেন, ‘পিএসএলে নাহিদ রানার সর্বোচ্চ সাফল্য কামনা করছি।’ ছবিতে দেখা যাচ্ছে, জার্সি ও কালো গেঞ্জি পরে আছেন নাহিদ। তার সঙ্গে সাদা গেঞ্জি ও কালো প্যান্ট পরে পোজ দিয়েছেন আতাহার। দুজনকে একই ফ্লাইটে পাকিস্তান যাচ্ছেন কিনা, তা জানা যায়নি। পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছিলেন ৩৯ বাংলাদেশি। দল পান তিনজন—নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। চোটে পড়ে শুরুর আগেই পাকিস্তান থেকে ফেরেন লিটন। তবে রিশাদ দেখাচ্ছেন স্পিন ভেলকি। লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন এই লেগি। নাহিদকে গোল্ড ক্যাটাগরিতে টেনেছে পেশোয়ার জালমি। বাবর আজমের দলের হয়ে খেলতে আজ পাকিস্তান যাচ্ছেন নাহিদ। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের কারণে তাকে শুরু থেকে এনওসি দেয়নি বিসিবি। একই টুর্নামেন্টে ধারাবিবরণী দেবেন আতাহার। রিশাদের পর এবার এই দুজনের পিএসএল মাতানোর পালা। আজ রাতের ম্যাচে লাহোর লড়বে পেশোয়ারের। এই ম্যাচে হয়ত নাহিদ-রিশাদের মুখোমুখি দেখা হবে না! |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
