|
পাকিস্তানের সঙ্গে কখনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত
নতুন সময় ডেস্ক
|
![]() পাকিস্তানের সঙ্গে কখনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে হামলার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে রোহিত শর্মাদের ক্রিকেট বোর্ড। দুই দেশের মধ্যে শেষ দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হয়েছিল ২০১২ সালে। সাম্প্রতিক বছরগুলিতে সিরিজের দাবি উঠেছিল। তবে পহেলগামের হামলা সেই সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দিয়েছে। বোর্ডের সহ-সভাপতি রাজিব শুক্লা গণমাধ্যমকে ঘোষণাই দিয়েছেন আজ, ‘আমরা হামলার ক্ষতিগ্রস্থদের সঙ্গে আছি এবং এই ঘটনার নিন্দা জানাই। আমাদের সরকার যা বলবে, আমরা তাই করবো। দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলি না কারণ এটা সরকারের অবস্থান। ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলব না।‘ আইসিসিকে টেনে বিসিসিআই সহ-সভাপতি বলেছেন, ‘আইসিসি ইভেন্টে আমরা খেলি কারণ এটা আইসিসির সঙ্গে সম্পৃক্ততা অনুযায়ী হয়। আইসিসিও জানে কী ঘটছে, তারাও বিষয়টি দেখছে।’ ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উত্তেজনা ও আবেগের শীর্ষে থাকে। রাজনৈতিক উত্তেজনার কারণে দ্বিপাক্ষিক ক্রিকেট দীর্ঘদিন ধরে বন্ধ। আইসিসি টুর্নামেন্ট ছাড়া দুই দেশের মধ্যে ক্রিকেটীয় লড়াই দেখা যায় না। পহেলগামে হামলার পর এই সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
