|
সম্পর্ক ভেঙে গেছে সামিরা খান মাহির!
নতুন সময় প্রতিবেদক
|
![]() সম্পর্ক ভেঙে গেছে সামিরা খান মাহির! বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সামিরা খান মাহি বেশকিছু ছবি পোস্ট করে লিখেছেন, গত কয়েকটা দিন ভীষণ কষ্টের কেটেছে। মাহি যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের প্রতি দুঃখও প্রকাশ করেছেন। বললেন, 'আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটাও আমি বহন করে গেছি। আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি- আর এটা বলতে ভয় পাই না আমি।' ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোখের জলের ছবি পোস্ট করে লিখেছেন, আমার এই দুর্বলতম সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে আমি বলবো চোখের জলও শেয়ার করা যায়। জীবন খুব ভালো করেই দেখেছেন অভিনেত্রী। হয়তো সে কারণেই লিখেছেন, জীবন সবসময় পরিশ্রুত এবং নিখুঁত হয় না- এবং আজকে আমার কাছে এটাই সত্য। এক বছরের বন্ধুত্ব তারপর প্রেমের সম্পর্কে গিয়েছেন বলে জানিয়েছিলেন মাহি। পরিচয়ের পর নিয়মিত কথা হতো তাদের। কথা বলা থেকে ভালো লাগা শুরু। এরপর প্রেম। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে নাবিলের সঙ্গে মাহির পরিচয়। চার বছর সম্পর্কের পর বিচ্ছেদের কথা জানালেন মাহি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
