ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
উপকূলীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, বনসংরক্ষণ ও জলবায়ু ন্যায্যতায় গণশুনানি
জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা
প্রকাশ: Thursday, 24 April, 2025, 8:03 PM

উপকূলীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, বনসংরক্ষণ ও জলবায়ু ন্যায্যতায় গণশুনানি

উপকূলীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, বনসংরক্ষণ ও জলবায়ু ন্যায্যতায় গণশুনানি

সাতক্ষীরায় উপকূলীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, বনসংরক্ষণ এবং জলবায়ু ন্যায্যতায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আয়োজনে এবং অক্সফ্যাম বাংলাদেশ ও অস্ট্রেলিয়া এইড এর সহযোগিতায় ২৪শে এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের তুফান কনভেনশন সেন্টারে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

প্রফেসর মোজ্জাম্মেল হকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার জিএম সেলিম, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী সালাহ উদ্দীন আহমেদ, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা বন কর্মকর্তা প্রিয়াংকা হালদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইঞ্জিনিয়ার হারুনার রশিদ, বেলার খুলনা বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল, কো-অর্ডিনেটর এএমএম মামুন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জেলা মহিলা দলের আহবায়ক ফরিদা আক্তার বিউটি প্রমুখ।

বক্তারা বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর অর্থনীতির অন্যতম মাধ্যম সুন্দরবন আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সুন্দরবনকে রক্ষা করতে না পারলে উপকূলীয় এলাকার মানুষ দারুনভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর তাই সুন্দরবন সংরক্ষণে বনের যেসব আইন রয়েছে তা বাস্তবায়ন করা জরুরি। আইন থাকলেও বাস্তবায়ন হয় না। অনেক সময় পর্যটকরা বনের মধ্যে প্রবেশ করে দারুনভাবে পরিবেশের ক্ষতি করে। বনের মধ্যে প্লাস্টিক সামগ্রী ফেলে আসে। এসব বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি উপকূল্লীয় জনগোষ্ঠীর সুন্দরবন নির্ভরতা কমিয়ে অন্যান্য পেশায় সংযুক্ত করতে হবে।

বক্তারা এসময় উপকূলীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, বনসংরক্ষণ এবং জলবায়ু ন্যায্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status