ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ফ্রান্সে আশ্রয় চাইলেন ইন্টারপোলের সাবেক প্রধানের স্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 January, 2019, 1:06 PM

ফ্রান্সে আশ্রয় চাইলেন ইন্টারপোলের সাবেক প্রধানের স্ত্রী

ফ্রান্সে আশ্রয় চাইলেন ইন্টারপোলের সাবেক প্রধানের স্ত্রী

ফ্রান্সে আশ্রয় চেয়েছেন আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাবেক প্রধান মেং হোংউইর স্ত্রী গ্রেস।

মেং হোংউই গতবছর ২৫ সেপ্টেম্বর ফ্রান্সের লিও থেকে চীনে গিয়ে আটক হওয়ার পর থেকে তার আর কোনো খবর নেই। ফ্রান্স ঘটনাটি তদন্ত করছে। খবর রয়টার্স ও আলজাজিরার।

তার স্ত্রী গ্রেস মেং সাত বছর বয়সী দুই যমজ সন্তান নিয়ে ফ্রান্সেই আছেন। তার আইনজীবী ইমানুয়েল শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানান।

এদিকে চীন জানিয়েছে মেং এর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে তদন্ত চলছে। মেং এর স্ত্রী ও সন্তানরা প্রাণনাশের হুমকি পাওয়ার কারণে তাদের পুলিশ প্রহরায় রাখা হয়েছে।

গ্রেস মেং এর উদ্ধৃতি দিয়ে শুক্রবার ফ্রান্সের কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে, লিওতে সম্প্রতি কয়েক সপ্তাহে আগন্তুকরা তাকে অনুসরণ করেছে।
তিনি সন্দেহজনক ফোন কল পেয়েছেন। অপরিচিত কয়েকজন লোক তার গাড়ির নম্বর প্লেটের ছবিও তুলেছে। তাকে অপহরণ করা হতে পারে বলে আশংকা করছেন গ্রেস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status