ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কলম্বিয়ায় পুলিশ একাডেমিতে বোমা হামলায় নিহত ২১
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 January, 2019, 1:02 PM

কলম্বিয়ায় পুলিশ একাডেমিতে বোমা হামলায় নিহত ২১

কলম্বিয়ায় পুলিশ একাডেমিতে বোমা হামলায় নিহত ২১

কলম্বিয়ার রাজধানী বোগোতায় শুক্রবার একটি পুলিশ অ্যাকাডেমিতে এক আত্মঘাতী গাড়ি বোমা হামায় ২১ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬৮ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর এপির।

স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ বোগোতার ওই পুলিশ অ্যাকাডেমিতে হামলা হয়।

এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও অভিযোগের আঙুল দেশটির বিদ্রোহী গ্রুপ ন্যাশনাল লিবারেশন আর্মি জঙ্গিদের দিকেই।

পুলিশ জানিয়েছে, হোসে আলদেমার রোহাস নামে ৫৬ বছরের এক ব্যক্তি বিস্ফোরক ভর্তি ট্রাকটি চালাচ্ছিল। বিস্ফোরণে তারও মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, হঠাৎ করেই বিস্ফোরক বোঝাই ট্রাকটি পুলিশ অ্যাকাডেমিতে ঢুকে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণ হয়।

কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত ৮০ কিলোগ্রাম বিস্ফোরক ছিল ওই ট্রাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ভয়াবহ শব্দ, তার পরেই ভেঙে পড়তে থাকে একের পর এক বহুতলের জানলার কাচ। রাফায়েল ত্রুহিয়ো নামে এক ব্যক্তি জানালেন, ছেলের খোঁজ না পাওয়ায় তিনি আতঙ্কিত।
এ ঘটনায় কলম্বিয়া সরকার আগামী তিন দিন শোক দিবস ঘোষণা করেছে।

ঘটনাস্থল পরিদর্শনের পর প্রেসিডেন্ট ইভান দুকে বলেন, এই হামলা শুধু যুব সম্প্রদায় বা পুলিশ বা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেই নয়, বরং এই হামলা সামগ্রিক ভাবে গোটা সমাজের বিরুদ্ধে। তিনি আরও জানান, জড়িতদের কেউ ছাড় পাবে না। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
কলম্বিয়ায় পুলিশ একাডেমিতে বোমা হামলায় নিহত ২১

কলম্বিয়ায় পুলিশ একাডেমিতে বোমা হামলায় নিহত ২১

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status