|
প্রাইম ব্যাংক ও শেয়ারট্রিপ'র মধ্যে চুক্তি
নতুন সময় ডেস্ক
|
![]() প্রাইম ব্যাংক ও শেয়ারট্রিপ'র মধ্যে চুক্তি এই অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা শেয়ারট্রিপ থেকে বিভিন্ন আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন। প্রাইম ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী এবং শেয়ারট্রিপ-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল; শেয়ারট্রিপ-এর এজিএম, মার্কেটিং মো. নাফিজ চৌধুরী; ডেপুটি ম্যানেজার, মার্কেটিং মো. তৌসিফ উদ্দিন এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন ও উদ্ভাবনী সেবা প্রদানে উভয় প্রতিষ্ঠানের অভিন্ন লক্ষ্য পূরণ হবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি?
সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: চিকিৎসকের পোস্টে তুমুল সমালোচনা
সাপ্তাহিক খবর পত্রিকার সম্পাদক হাবিবুল্লাহ বাহার -এর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
কেনা জমিতে মরদেহ সৎকার করে দখলের চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন
