|
মেট্রোরেলের ঢাবি স্টেশন বন্ধ থাকবে আজ
নতুন সময় প্রতিবেদক
|
![]() মেট্রোরেলের ঢাবি স্টেশন বন্ধ থাকবে আজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার (১৪ জুলাই) বিকেল থেকে ওই দিনের জন্য ঢাবি স্টেশন বন্ধ রাখা হবে। রোববার (১৩ জুলাই) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনুষ্ঠান সংক্রান্ত গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জুলাই বিকেল ৫টা থেকে স্টেশনটি বন্ধ রাখা হবে। এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কার্যবিবরণীর কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদন্ড
অস্ট্রেলিয়ার সঙ্গে উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ড. মো. সবুর খানের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল
দেশের টিভির বার্তা প্রধান আখতার হোসেন সাদ্দামকে সন্ত্রাসী ‘হোয়াইট বাবু’র হত্যার হুমকি, বাসায় মহড়া
‘হয় অর্থ, নয় রক্ত’, স্বাস্থ্য কর্মকর্তাকে তুলে নেওয়ার হুমকি
