|
চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেপ্তার
জালিস মাহমুদ, পিরোজপুর
|
![]() চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেপ্তার থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. এবাদ আলী মোল্লার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রবিবার (৩ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিগঞ্জ থেকে কাউখালী থানায় দুই বছরের সাজাপ্রাপ্ত সেশন মামলা ৬৭৯/২৩ ও সেশন মামলা ১৭০/২৪ এর সাজা পরোয়ানা আসামিকে বিশ্বস্ত সোর্স ও টেকনোলজি ব্যবহারের মাধ্যমে ডেমরা থানা ও ডিএমপি ঢাকা পুলিশের সহায়তায় কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে কাউখালী থানায় ১৩ অক্টোবর ২০২৪ সালে নাশকতা মামলায় এজাহারে ১ নং আসামি হওয়ায় উক্ত মামলার তদন্তকারী অফিসার ওই মামলায় তাকে পূর্ণ গ্রেপ্তার দেখান। কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা জানান, আসামিকে সোমবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে। কাউখালী থানার অফিসার্স ইনচার্জ মো. সোলায়মান জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু নাশকতা মামলা সহ মোট তিনটি মামলার আসামি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো
ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না, দুর্নীতিবাজ তহসিলদারদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে?’
মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান
সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত
